দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ রুমি (২৪) নামে এক নারীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
বুধবার (২৬ আগস্ট) সকালে ভোলা সদরের ইলিশা লঞ্চঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রুমি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার কালাবাইজাবুনিয়া লিচুবাগান এলাকার মৃত কবির হোসেনের স্ত্রী।
কোস্টগার্ড জানায়, নৌপথে মাদকের বড় একটি চালান ভোলায় প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা লঞ্চঘাট এলাকায় যাত্রীদের তল্লাশি করা হয়। এ সময় রুমির কাছ থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উদ্ধার করা ইয়াবা ও আটক নারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিস্তার রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
যে আই